রবিবার , ১৮ মে ২০২৫ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

গুলিস্তানে আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ১১ জন

প্রতিবেদক
admin
মে ১৮, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় ঝটিকা মিছিল করেছেন দলটির কয়েকজন কর্মী। সেখান থেকে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৮ মে) বিকেলে গুলিস্তান থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ কর্মকর্তা জানান, তারা আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে মিছিল করেছিল৷ এসময় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।  এ এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটি রাজধানীতে কিছু ঝটিকা মিছিল করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যেই গত ১০ মে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে এই নিষেধাজ্ঞার ফলে এখন আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড চালানো আইনত অপরাধ।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

নতুন সংবিধানসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা নাহিদ ইসলামের

পেট্রল দিয়ে কনটেন্ট তৈরি, দগ্ধ আল আমিনকে নেওয়া হলো ঢাকায়

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ ফিলিস্তিনি নিহত

বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি

অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একজোট হওয়ার আহ্বান ইউনূসের

লেনদেন ৩৭৪ কোটি : সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার ৫৬ কোটি টাকার অবৈধ সম্পদ

বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ কারিগরী অধ্যক্ষ নির্বাচিত হলেন রেজাউল করিম

মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বুয়েট শিক্ষার্থী কারাগারে

বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি: তারেক

দুর্গাপূজা নিয়ে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক