সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মাস শেষে কত আয় করল তারকাবহুল ‘উৎসব’

প্রতিবেদক
admin
জুলাই ৭, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বেশ চমক দেখিয়েছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘উৎসব’। শুধু দেশেই নয়, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রেও ছবিটি প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো চালানো হচ্ছে ‘উৎসব’।

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ছবির পাইরেসির ঘটনায় দর্শকের মন খারাপ থাকলেও সেই ক্ষতি যেন পুষিয়ে দিয়েছে ‘উৎসব’। দিন যত যাচ্ছে, দর্শক আগ্রহ ততই বাড়ছে। তাই তো মুক্তির ২৯ দিনের পর দেশের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে ৫ কোটি টাকা।

নির্মাতা তানিম নূর দর্শকের এমন ভালবাসায় আপ্লুত। এই নির্মাতা বলেন, ‘প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে।’

চার্লস ডিকেন্সের ১৮২ বছর পুরোনো গল্প ‘আ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’। আগেও এই গল্প বহু ভাষায় চলচ্চিত্রের রূপ পেয়েছে, এবার যুক্ত হলো বাংলা সংস্করণ।

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’— এমন ব্যতিক্রমী ট্যাগলাইন নিয়েই মুক্তি পায় ছবিটি। আর সেই ট্যাগলাইনের সঙ্গেই মিল খুঁজে পাচ্ছেন দর্শকেরা। তারা বলছেন, সিনেমাটি দেখে যেন ফিরে গেছেন তাদের শৈশব বা সোনালি অতীতে।

‘উৎসব’ এ অভিনয় করেছেন দেশের স্বনামধন্য বহু তারকা। রয়েছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান প্রমুখ।

সিনেমাটির প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস ও লাফিং এলিফ্যান্ট। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার এবং সামিউল ভূঁইয়া। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

ছয়টি নতুন নোটের ছবি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক

জুলাইয়ের পক্ষ নেওয়ায় জনকণ্ঠের ২০ সাংবাদিককে অব্যাহতি, চলছে কর্মবিরতি

পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্র, সকল কারণ জনসমক্ষে তুলে ধরা হবে: উপদেষ্টা পরিষদ

সারজিসের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

রাজনৈতিক দলের কাঠগড়ায় ঐকমত্য কমিশন!

মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

খুদে কৃষকদের অভাবনীয় উদ্যোগে হাসি ফুটল ফুলবাড়ীর চাষিদের মুখে

হাদি হত্যা: বিচার দাবিতে রাতভর শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

নৃশংস কায়দায় হত্যার ভিডিও ভাইরাল, তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড়