সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাদির হামলাকারীদের গ্রেফতারে ফের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৫, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ আলটিমেটাম দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

তিনি বলেন, দওসমান শরিফ হাদির ওপর হামলাকারী, পরিকল্পনাকারী, নেপথ্যে যারা ছিল, তাদের গ্রেফতার এবং এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।’

Sadik
সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের ডাকসু প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে যান। ছবি- সংগ্রহীত

এর আগে সোমবার দুপুরে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে সচিবালয়ে যান ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল। দুপুর ২টায় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার দফতরে বৈঠকে বসেন।

তার আগে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে থেকে সাদিক কায়েমের নেতৃত্ব বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তারা নানা স্লোগানও দেন।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন ডাকসুর ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ আগামী ৪০ বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না : টুকু

বলছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী : বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

দিনাজপুরের ৬ আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৮ প্রার্থী

চেয়ারে শহীদদের মা-বাবা, মেঝেতে ৫ উপদেষ্টা!

পথে পথে নেতাকর্মীর ভিড় সামলে স্মৃতিসৌধের দিকে তারেক রহমান

ইসরায়েলি বিমানবন্দরে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া নারীর সুরক্ষা সম্ভব নয়: জাইমা রহমান

বাংলাদেশের আমদানি কমায় কাঁদছেন ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা

পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ