(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সুনামগঞ্জ-২ আসনে পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন প্রার্থী শিশির মনির।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা জানান। স্ট্যাটাসে শিশির মনির লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”
এদিকে, সব কেন্দ্রের ফলাফল এখনও প্রকাশিত না হলেও ৫১টি কেন্দ্রের ফলে নাছির উদ্দিন চৌধুরী প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৫২ হাজার ৭১৩ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে শিশির মনির পেয়েছেন ১৯ হাজার ৪০৮ ভোট।
শিশির মনিরের অভিনন্দনবার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।