প্রিন্ট এর তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
অগ্রগতির বড় শক্তি নেটওয়ার্কিং
নিজস্ব প্রতিবেদক ||
ডিজিটাল যুগে দক্ষতা, অভিজ্ঞতা ও ডিগ্রি—সবকিছুর মধ্যেই যেন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। প্রতিদিন তৈরি হচ্ছে নতুন স্কিল, নতুন চাকরির সুযোগ ও নতুন কর্মসংস্কৃতি। কিন্তু এত কিছুর ভিড়ে ক্যারিয়ারের আসল পার্থক্যটা কোথায় তৈরি হয়? ফোর্বসের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, শুধু স্কিল বা অভিজ্ঞতাই নয়; বরং সঠিক মানুষের সঙ্গে সঠিক সম্পর্কও এ ক্ষেত্রে বড় ব্যবধান তৈরি করে দিতে পারে। পরিকল্পনা আগে, সংযোগ পরেনেটওয়ার্কিং হোক বা ব্যবসা, সব কাজের জন্য স্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি। অনেকেই ভাবেন, ‘নতুন মানুষের সঙ্গে পরিচিত হব’—এটিই পরিকল্পনা। কিন্তু এটি প্রকৃতপক্ষে লক্ষ্য, পরিকল্পনা নয়। পরিকল্পনা শুরু হয় নিজের প্রত্যাশা থেকে। আপনি কী চান? কোন ধরনের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে চান? তাঁদের কাছ থেকে কী শিখতে চান? সংযোগের গতি নয়, স্থায়িত্বই আসল অনেকে নেটওয়ার্কিংকে দ্রুত পরিচয় বাড়ানোর প্রতিযোগিতা মনে করেন। অল্প সময়ে বেশিমানুষের সঙ্গে যুক্ত হওয়াই যেন সাফল্যের মান! কিন্তু বাস্তব নেটওয়ার্কিংয়ের শক্তি সংখ্যায় নয়, আসল সাফল্য হলো সম্পর্কের স্থায়িত্বে। ২ মিনিটের সংক্ষিপ্ত আলাপে সত্যিকারের সম্পর্ক তৈরি হয় না। নিয়মিত যোগাযোগ, আন্তরিক আগ্রহ এবং সময় দেওয়া হলো আসল সম্পর্কের ভিত্তি। যোগাযোগের এ ক্ষেত্রে কমসংখ্যক মানুষের সঙ্গে গভীর; বরং দীর্ঘমেয়াদি সম্পর্কই আসল শক্তি।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম