প্রিন্ট এর তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে রাজনীতি নৈর্ব্যক্তিক নয়, বরং স্পষ্ট
নিজস্ব প্রতিবেদক ||
সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ মুক্তি পায় ১৯৫৫ সালে। ১৯৫৬ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি ‘বেস্ট হিউম্যান ডকুমেন্ট’ পুরস্কার লাভ করে। এই চলচ্চিত্র তখনকার ভারতীয় চলচ্চিত্রের বাঁকবদল বলে অনেকেই মনে করেন।প্রথম চলচ্চিত্রে দারিদ্র্যের চিত্র দৃশ্যায়িত হলেও কোনো রাজনৈতিক বার্তা ছিল না। কিন্তু তারপরের কয়েকটি চলচ্চিত্র? নাহ, সামাজিক সমস্যা তার চলচ্চিত্রে উঠে এলেও রাজনৈতিক প্রেক্ষাপট চিত্রায়িত হয়নি। সেজন্যেই ষাটের দশকের শেষে আর সত্তরের দশকে যখন পশ্চিমবঙ্গ খাদ্যসংকট, নকশাল আন্দোলন, বাংলাদেশি শরণার্থীর সমস্যায় উত্তাল, তখন সত্যজিৎ রায় সম্বন্ধে এক শ্রেণির সমালোচকেরা বলতেন, তার চলচ্চিত্র যথেষ্ট র্যাডিক্যাল নয়। অনেকেই মনে করতেন যে, সত্যজিৎ তার সেরা কাজগুলো করেছেন উনিশ শতকে, এই চলচ্চিত্রগুলো—সেই সময়কার মধ্যবিত্ত বাঙালির ভুবন নিয়ে নির্মিত।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম