প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
রবীন্দ্রচর্চা ও সাংস্কৃতিক আয়োজনে খানসামায় জন্মবার্ষিকী উদযাপন
সুজন চন্দ্র রায় , স্টাফ রিপোর্টার ||
দিনাজপুরের খানসামায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রবীন্দ্র সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা।আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শন ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি আজও বাঙালির চেতনা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অন্যতম প্রেরণা।পরে রবীন্দ্র সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম