প্রিন্ট এর তারিখ : ১৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া
সুজন চন্দ্র রায় , স্টাফ রিপোর্টার ||
দিনাজপুরের খানসামা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া। এ সময় তিনি কেন্দ্রটির চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং কারিগরি শিক্ষার প্রসারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।বৃহস্পতিবার বিকেলে টিটিসি পরিদর্শনে গেলে হুইপকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন কেন্দ্রটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।এ সময় হুইপ আখতারুজ্জামান মিয়া টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তরুণদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।এদিন খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মেশিন টুলস অপারেশন ওয়ার্কশপের উদ্বোধন করেন হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম