প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম , বিনোদন ডেস্ক ||
ভারতের বর্ষীয়ান শক্তিশালী অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তাকে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে নানা পাটেকরকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তাকে কয়েকবার সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।এ ছাড়া ‘ওয়েলকাম’ (২০০৭) ও এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)-এ গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে ভিন্নধর্মী অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে বিষাদের ঘনকালো মেঘ।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম