প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
বড়দিন উপলক্ষে তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, নিজস্ব প্রতিবেদক ||
প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন।বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের এ চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়ে তিন কোটি টাকা করেন।চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম