প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
‘নসিব’-এর শুটিংয়ে যাওয়ার পথে অভিনেতা সোহেল খানের মৃত্যু
দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম, নিজস্ব প্রতিনিধি ||
অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ার হোটেল মম ইন থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে জন্য বের হলে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ৫৪ মিনিটে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জয় জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ছিলেন। ঘটনার দিন সোহেল খান ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে ছিল।জয় লেখেন, ‘ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।’অভিনেতার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম