ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
দিনাজপুর টোয়েন্টিফোর
সর্বশেষ
সিআইডি কর্মকর্তা নিজেই তৈরি করলেন   অস্তিত্বহীন সিআর মামলা! নথিপত্রে নানামুখী অমিল

সিআইডি কর্মকর্তা নিজেই তৈরি করলেন অস্তিত্বহীন সিআর মামলা! নথিপত্রে নানামুখী অমিল

দিনাজপুরে গোয়েন্দা সংস্থা সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবেদন জালিয়াতির অভিযোগ উঠেছে। যা ইতোমধ্যে জেলা দিনাজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদরে জমা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। উক্ত সম্পর্শকাতর জাতিয়াতির খবর ছড়িয়ে পড়লে দিনাজপুর জেলা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নোটিশকারী এবং তদন্ত কর্মকর্তা মো: ওসমান গনিকে সাংবাদিকরা বারবার মুঠোফোন কল করলে তা কেটে দিয়ে ফোন বন্ধ রাখেন এবং সেদিন অফিসে তাকে পাওয়া যায়নি।    ঘটনার প্রকাশ, ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারা মোতাবেক সূত্র দিনাজপুর জেলার সিআর মামলা নং-৪৮৯/২০২৪, ধারা-৪৬৫/৪৬৮/৪৬৯/৪৭১ পেনাল কোর্ড, বিষয়: বিবাহ সংক্রান্তে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে বলেন দিনাজপুর জেলা সিআইডির উপ-পরিচালক (নিরস্ত্র) মো: ওসমান গনি। তিনজনের বিরুদ্ধে নোটিশ তিনি প্রদান করেন। যথাক্রমে ০১। দিনাজপুর সদর রেলওয়ে কলোনীর আব্দুস সামাদের ছেলে মো: আজাদ হোসেন ০২। অর্জুনপুর সদর, দিনাজপুরের মো: বাবর আলীর পুত্র মো: খাইরুল ইসলাম ০৩। বাহাদুর বাজার, দিনাজপুর সাব্বির আহমেদ এর পুত্র মো: শাহ আলমকে লিখিত নোটিশের গত ০৮/০৪/২০২৫ খ্রিঃ তারিখে ১৬/০৪/২০২৫ তারিখে দিনাজপুর জেলা সিআইডি বিশেষ পুলিশ সুপারের কার্যালয়ে বুধবার সকাল ১০টায় ৩নং উপশহর দিনাজপুরে হাজির হতে বলে অনুরোধ জানান। বিবাদীদের অভিযোগ, বিবাদী তিন জন ব্যক্তি পর্যায়ক্রমে একে একে গেলে তাদের বিরুদ্ধে বিবাহ সংক্রান্ত অভিযোগ বিষয়ে কোন কথা না বলেই বাদীর নাম না জানিয়ে বলে আমবাড়ি, চিরিরবন্দর, দিনাজপুরের ছাদিকুলের চেক স্ট্যাম্পগুলো কোথায়? সেগুলো আমাকে বা ছাদিকুলকে ফেরত না দিলে তোমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকাদ্দমায় জড়িয়ে দিব বলে ভয়ভীতি দেখানো হয়। ৭২ ঘন্টার সময় দিয়ে সকলের নিকট এনআইডির ফটোকপি জমা নেয়। আনঅফিয়ালি তাদের কয়েকবার ডেকে ভয়ভীতি দেখানো হয় এবং আপোষ-মীমাংসা করে নিতে বলেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি পরবর্তীতে সাংবাদিকরা জানলে, সিআইডি কর্মকর্তা ওসমান গনি কোন সদউত্তর দিতে পারেননি। সাংবাদিকরা প্রশ্ন করলো আপনি কেন আপনার সরকারি প্যাডের পাতায় বিবাদীর ডাকলেন না, আপনার নোটিশে কেন কোন সরকারি সিল নেই, আপনি কেন পোস্ট অফিসের মাধ্যমে নোটিশ প্রদান করলেন না ব্যক্তিগতভাবে পুলিশ পাঠিয়ে কাগজের উল্টো পৃষ্টায় নোটিশ রিসিভ করালেন বলতেই তিনি নিরব ছিলেন এবং কোন উত্তর দেননি। সাংবাদিক মহল উক্ত ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারা মোতাবেক সূত্র দিনাজপুর জেলার সিআর মামলা নং-৪৮৯/২০২৪, ধারা-৪৬৫/৪৬৮/৪৬৯/৪৭১ পেনাল কোড দিনাজপুর জেলা জজকোর্টে সিআর মামলা নং-৪৮৯/২০২৪ কোন আলমত পাননি। এই সিআর মামলা সম্পূর্ণ ভূয়া। এই সিআর মামলা নং-৪৮৯/২০২৪ নামে কোনো ব্যক্তির নামে মামলা নেই। মামলা নম্বরটিও ভূয়া এবং জাল। ঘটনার শেষ এখানেই নয়। দিনাজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদরে সিআইডি কর্মকর্তা উপ-পরিচালক মো: ওসমান গনি (নিরস্ত্র) সিআর মামলা নং- ৪৮৯/২০২৪ বাদ দিয়ে নতুন আরেকটি মামলা যার নং সিআর-১২২৮/২০২৪ করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন যার সাথে মামলার কোন মিল নেই। সাংবাদিকের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য : স্বাক্ষীরা চেনে না বাদীকেসাংবাদিকরা সরেজমিন এবং মুঠোফোনে সাক্ষাৎকার নিলে দিনাজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদরে সিআর মামলা-১২২৮/২০২৪ এ সিআইডি, দিনাজপুর কর্তৃক যে ৬জন মামলায় স্বাক্ষীদের জবানবন্দি নেয়া হয়েছে তার সাথে মামলার বিবরণের সাথে কোন মিল নেই। সাংবাদিকদের সরেজমিন প্রতিবেদন এবং মুঠোফোনে রেকর্ডকৃত কলরেকর্ডে জানা যায়, এই মামলার স্বাক্ষী যথাক্রমে- সৈয়দপুর, পার্বতীপুর, দিনাজপুর জেলার মৃত কাইয়ুম মোল্লার পুত্র মোঃ কামরুল হাসান (৫৬), পাটুল, চিরিরবন্দর উপজেলা, দিনাজপুর মোঃ রিয়াজ উদ্দিনের পুত্র মোঃ এজাজুল হক (৫৮), তের আনিয়া পার্বতীপুর উপজেলা, জেলা দিনাজপুর এর মৃত মজির উদ্দীনের পুত্র মোঃ ফজলুর রহমান (৫৬) গোবিন্দপুর সরকার পাড়া, চিরিরবন্দর উপজেলা দিনাজপুর জেলার মৃত জহুরুল ইসলামের পুত্র মোঃ বাবু হাসান (৪৭), বড়গ হরিপুর সরকার (মায়েরা), চিরিরবন্দর উপজেলা, জেলা-দিনাজপুর এর মোঃ আঃ সামাদের পুত্র মোঃ সামিউল (৩৫), বালুপাড়া, পার্বতীপুর উপজেলা, জেলা-দিনাজপুরের মৃত আব্বাছ এর পুত্র মোঃ হাসিনুর (৪০) কয়েকজন স্বাক্ষীদের সাংবাদিকরা জিজ্ঞাসা করলে, বাদী ছাদিকুল ইসলামকে চেনেন না বলে জানান। তার সাথে তাদের কোন সম্পর্কও নেই। সিআর মামলা-১২২৮/২০২৪ বাদী এবং সিআইডি কর্মকর্তা নিজেই বলেছেন এবং তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন সেখানে বলা হয়েছে বিবাদীরা আমবাড়ী চিরিরবন্দর, দিনাজপুরে চেক-স্ট্যাম্প আদান-প্রদান করেছেন। কিন্তু সাংবাদিকদের কয়েকজন স্বাক্ষীরা জানান, মোঃ ছাদিকুল ইসলামের সাথে চাকুরি সংক্রান্ত বিষয়ে বিবাদী আজাদ, খাইরুল এবং শাহআলমের সাথে কয়েক লক্ষ টাকা লেনদেন করেছেন। অথচ মামলায় ও সিআইডি প্রতিবেদনে লেখা হয়েছে চেক-স্ট্যাম্প আদান-প্রদান করা হয়েছে। কোন অর্থ বা টাকা আদান-প্রদান করা হয়নি। এতে করে বোঝাই যাচ্ছে স্বাক্ষীরা কিছুই জানেন না। বাদী ছাদিকুল ইসলাম মিথ্যা সাক্ষী সাজিয়েছেন। তারা সবাই নিজেরাই নিজেদের নিকটআত্মীয়। উক্ত মামলার স্বাক্ষী মোঃ কামরুল হাসান বাদীর শ্বশুর মোঃ এজাজুল হক বাদীর জন্মদাতা পিতা, মোঃ ফজলুর রহমান বাদীর চাচা শ্বশুর, মোঃ বাবু হাসান বাদীর চাচা, মোঃ সামিউল বাদীর মামা, মোঃ হাসিনুর বাদীর চাচা শ্বশুর। সাংবাদিকদের প্রতিবেদনে আরো উঠে আসে উক্ত ঘটনা কোথায় ঠিক ঘটেছে স্বাক্ষীরা তা বলতে পারেননি। যা সাংবাদিকের রেকর্ডকৃত কলরেকর্ডে চাঞ্চল্যেকর তথ্য উঠে এসেছে। সাংবাদিকরা বাদী এবং স্বাক্ষীদের প্রশ্ন করে, আপনার চাকুরি হয়নি চেক-স্ট্যাম্প আপনাদের কাছ থেকে নেয়া হয়েছে। আপনারা কি আপনাদের স্থানীয় প্রতিনিধি যেমন চেয়ারম্যান/ মেম্বারদের/ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে কেন লিখিত অভিযোগ করেননি, চিরিরবন্দর থানা, দিনাজপুরে কেন লিখিত অভিযোগ বা জিডি করেননি। কেন আপনারা তখন আইনানুক ব্যবস্থা গ্রহণ করেন নি। তারা কোন উত্তর দিতে পারেনি। এদিকে বিবাদী মোঃ শাহ আলম কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, আমি গত ০৫/০৫/২০২৪ এবং তারিখে নিগোশ্যাবল ইন্সট্রমেন্ট এ্যাক্ট (সংশোধিত ২০০৬) এর ১৩৮ ধারায় গত ১৯/১২/২০২৪ ইং  মোকদ্দমা নং-১২৮৯ সি/২০২৪ তারিখে পাটুল, আমবাড়ী, চিরিরবন্দর, দিনাজপুর এজাজুল হকের পুত্র মোঃ ছাদিকুল ইসলামের বিরুদ্ধে জেলা দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, সদর, দিনাজপুরে ২০ লক্ষ টাকার জমি কেনা বায়না বাবদ চেক ডিসঅনার মামলা করি। মামলাটি ধামাচাপা দেয়ার জন্য চতুর এবং প্রতারক ছাদিকুল ইসলাম আমার বিরুদ্ধে ১৩৮ ধারায় একটি মিথ্যা মামলা করেন এবং দিনাজপুর সিআইডিকে ম্যানেজ করে নিজের পক্ষে রিপোর্ট করিয়ে নেয়। যা সম্পূর্ণ বে-আইনী। ছাদিকুল ইসলাম গত ১০/১২/২০২৪ একটি ১৩৮ ধারায় ১২২৮/২০২৪ চেক ডিসঅনারের বিরুদ্ধে ৩জনকে মামলার আসামী করে একটি মামলা করেন। সাংবাদিকররা ছাদিকুল ইসলামকে প্রশ্ন করাকালে চাকুরির জন্য বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান পদে কবে আবেদন করেছেন? তিনি বলেন গত ১৭ জানুয়ারি’২০২৩ ইং তারিখে। ওয়েম্যানের রেজাল্ট কবে প্রকাশিত হয়। তিনি জানান, ১৭ জুন’২০২৩ এমসিকিউ এবং চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয় ২৮ অক্টোবর-২০২৩ইং তারিখে। আবার প্রশ্ন করা হলে আপনি চাকুরির জন্য আবেদন করেছেন ২০২৩ সালে তাহলে আপনি চেক-স্ট্যাম্প বিবাদীদের দিয়েছেন ২০২৪ সালে। অতঃপর আপনি চেক-স্ট্যাম্পের মামলা করলেন ২০২৪ কেন? তাছাড়া মানুষ চাকুরির আগে টাকা কিংবা চেক স্ট্যাম্প লেনদেন করে। আপনি চাকুরির পরে চেক স্ট্যাম্প দিয়েছেন?  তিনি এই বিষয়ে আর কোন উত্তর দিতে ব্যর্থ হন।  সিআইডি রিপোর্টে ২০২৪ সালের ১৫ মে রাত আনুমানিক ৮ টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আমবাড়ীতে বিবাদীদের বাকবিত-ার কথা বলা হলেও, রেলওয়ের ডিউটি শিট (গ্যাং নং-৩ কেপি) অনুযায়ী উক্ত সময়ে আজাদ হোসেন কি: মি: ৪২৭/০-৪৩৪/০ সেকশনে অন-ডিউটিতে কর্মরত ছিলেন। এছাড়াও অভিযোগ উঠেছে সিআইডির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা প্রধান চারজন সাক্ষীই ছাদিকুল ইসলামের পিতা, শ্বশুর, মামা, চাচা ও ভায়রাসহ তার নিকটাত্মীয়।সরেজিমনে প্রতিবেদনে জানা গেছে, দিনাজপুর সিআইডি কর্মকর্তা মোঃ ওসমান গনি তিনি অফিসে বসেই সকল তদন্ত সম্পন্ন করেছেন। কারণ হিসেবে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরে প্রধান আসামী আজাদ হোসেনের অফিসে কোন সিআইডি কর্মকর্তা যাননি এবং কোন রেল কর্মকর্তার বক্তব্যও নেননি ও আজাদের চাকুরি পদবি ছিল মেট কিন্তু সিআইডি কর্মকর্তা তাঁকে ওয়েম্যান হিসেবে উল্লেখ করেছেন। সচেতন মহলের দাবী, স্পর্শকাতর আদালতের সিআর মামলার জালিয়াতি, সিআইডি কর্মকর্তার সরেজমিনে না গিয়ে অফিসে বসেই মনগড়া প্রতিবেদন প্রদানসহ নানাবিধ সরকারি নথিপত্রে অমিল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হয়েছে কিনা তা যাচাই এবং সিআইডি কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবী জানান ভুক্তভোগীরা ।  
১০ ঘন্টা আগে

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে লিচুর মুকুলে হাসছে চাষির স্বপ্ন

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

যৌতুক মামলায় দিনাজপুর ডিসির দেহরক্ষী কারাগারে

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

দিনাজপুরে শহীদ মিনারে ডিসি আগে ফুল দেওয়ায় এমপির ক্ষোভ, বললেন ‘মিটিংয়ে এর জবাব নেবো’

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ, আলোচনায় নোয়াখালীর ২ সিনিয়র নেতা

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

খানসামা টিটিসি পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি রেজিস্ট্রি চেষ্টার অভিযোগ: কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি

সিআইডি কর্মকর্তা নিজেই তৈরি করলেন   অস্তিত্বহীন সিআর মামলা! নথিপত্রে নানামুখী অমিল

সিআইডি কর্মকর্তা নিজেই তৈরি করলেন অস্তিত্বহীন সিআর মামলা! নথিপত্রে নানামুখী অমিল

স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী

রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী?

রংপুরে শিক্ষক পরিবারে চার খুন, নেপথ্যে কী?

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

মির্জা ফখরুলকে যে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি

মির্জা ফখরুলকে যে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি

দিনাজপুরে ৩৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, গ্রেফতার-৪

দিনাজপুরে ৩৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার, গ্রেফতার-৪

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

কোন ভিডিও নেই !

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাই টেস্টে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই এলোমেলো টাইগাররা।  প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করে দিলেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে সফরকারীরা।২২ বলের মধ্যে বাংলাদেশের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন স্টার্ক। কিন্তু এটা দ্রুততম ফাইফারের রেকর্ড নয়। টেস্টে সবচেয়ে দ্রুততম ফাইফারের রেকর্ড ১৫ বলে— সেটিও স্টার্কেরই! গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিতে ১৫ বল লেগেছিল তার। ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল মাত্র ২৭ রানে।২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। টেস্টে সেটিই  সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখনও টেস্টে কোনো দলের সর্বনিম্ন। প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান অজি পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই মারেন ডাক। মুমিনুল হককে ৯ রানে ফেরান স্টার্ক। ৫ বল খেলা লিটন দাসকেও শূন্য রানে ফেরান বাহাতি এই পেসার। এদিকে মুশফিককে বোল্ড করেন কামিন্স। 

স্টার্কের আগুনে বোলিংয়ে তছনছ বাংলাদেশ
২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ‘কঠিন’ গ্রুপে পড়েছে দাবি দুই দেশের কোচের। আপনিও কী এমনটি মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন