বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

এবার নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

প্রতিবেদক
admin
এপ্রিল ২৩, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) এবার সক্রিয়ভাবে রাজনীতিতে নামছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।  নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। ঢাকা মেইলকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।

ইলিয়াস কাঞ্চন জানান, ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে রাজনৈতিক দল আনা হচ্ছে তার নেতৃত্বে। আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির।

ilias-kanchon-20221010182902_(1)

জানা গেছে, ওই দিন সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন অভিনেতা। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন। ১৯৯৩ সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করেন কাঞ্চন।

4727263c5c45c35d3650e6ed464b482d0a2e0214a0e6125e_20250302_133009362

দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। কিছুদিন আগে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিলেন রাস্তায়।

এদিকে ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত এক ডজনের বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইলিয়াস কাঞ্চনের নাম। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে-

রাজনৈতিক মঞ্চে শেখ হাসিনার উত্থান-পতন যেভাবে

ডাকসুতে স্বতন্ত্রদের ‘স্মার্ট এন্ট্রি’, মূল লড়াই ছাত্রদল-শিবিরের

সারাদেশের ৭০ জেলে নজরদারি বেড়েছে : ভিআইপি বন্দিদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

দিনাজপুরে চাল সরবরাহে চুক্তিবদ্ধ না হওয়ায় ৩১৬ মিলের নিবন্ধন বাতিল

চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

ইয়াসমিন হত্যা দিবস আজ : ১৯৯৫ সালে কি ঘটেছিল সেদিন দিনাজপুরে

নভেম্বরে গণভোট চেয়ে জামায়াতসহ ৭ দলের নতুন কর্মসূচি

বিরামপুরে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার