শুক্রবার , ২ মে ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

প্রতিবেদক
admin
মে ২, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।  শুক্রবার (২ মে) দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।  এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে একটি সূত্র জানিয়েছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিবিসির বিশ্লেষণ : কাশ্মিরে হামলা : কোন পথে যাবে ভারত, হামলা করবে পাকিস্তানে?

চাইনিজ রাইফেল দিয়ে দমন: সরকারি নথিতে জুলাই আন্দোলনের ভয়াবহ চিত্র

বিকেলে বিসিবির জরুরি সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট আহত-১

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ

দিনাজপুর ২টি আসনে বাছাইয়ে এক প্রার্থীর নোনয়নপত্র বাতিল

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূত হতে পারে

সাপোর্ট প্রকল্প বদলে দিচ্ছে নবাবগঞ্জের প্রান্তিক জীবনের চিত্র