শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস

প্রতিবেদক
admin
মে ৯, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পতিত আওয়ামী লীগকে গণহত্যাকারী উল্লেখ করে দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের একটি ছবিও পোস্ট করেন।

পোস্টে সারজিস লিখেছেন, ‘আছি যমুনার সামনে। বাদ জুমা যমুনা সংলগ্ন ফোয়ারার পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি জানিয়েছেন, ‘কর্মসূচিতে অংশ নেবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গুম, খুন ও নিপীড়নের শিকার পরিবারগুলো এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার।’

n
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতা। ছবি- সারজিসের ফেসবুক পেজ থেকে

সবশেষে সারজিস লিখেছেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলছে এবং চলবে।’

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হন ছাত্র আন্দোলনের আরেক নেতা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সেই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকেও যমুনার সামনে আসতে থাকেন এনসিপি ছাড়াও জামায়াত-শিবিরসহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে যমুনার আশপাশ। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

কারা দিল্লির অ্যাসেট হিসেবে কাজ করছে, খুঁজে বের করতে হবে: ফুয়াদ

মির্জা ফখরুল : ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে

সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি মাছউদ

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

মাইক্রোবাস খালে পড়ে ৭ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

বিরামপুরে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি’

সিসি ক্যামেরায় ধরা দুই যুবক, ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় জড়িত কারা?

‘একই দিনে গণভোট গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলবে’