বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
admin
মে ১৫, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের ফুলবাড়ীতে সৈয়দ হাসান মেহেদী রুবেল (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম। তিনি জানান, বিস্ফোরক মামলায় রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

রুবেল ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালামের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। ওসি মুহিব্বুল ইসলাম বলেন, রুবেল বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামি।

গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

রমেক এ একটি রিং লাগিয়ে তিনটির বিল নেওয়ায় চিকিৎসকের বিরুদ্ধে রোগীর মামলা

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল : এরদোয়ান

মেয়ের চিকিৎসার খরচ জোগাতে বাবার আর্তনাদের সেই ভাইরাল ভিডিওটি নাটকের অংশ

তদন্তের নামে কালক্ষেপণ করলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: আইজিপি

খুদে কৃষকদের অভাবনীয় উদ্যোগে হাসি ফুটল ফুলবাড়ীর চাষিদের মুখ

বিএনপিকে জামায়াত আমির : ৫৯ ঋণখেলাপি, ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন?

ইসরায়েলি ২৫ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর সবাই নিহত

লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পুলিশ

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান