বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হিলি সীমান্ত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

প্রতিবেদক
admin
মে ১৫, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের হিলিতে ঘাসুড়িয়া সীমান্তের পাশের একটি ধান ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে ওই ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এটি ভারতীয় ড্রোন ক্যামেরা হতে পারে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘বুধবার সন্ধ্যার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধানখেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্প কাজ করছিলেন। এসময় ধানখেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন ক্যামেরা পেয়ে সেটি তার বাড়িতে নিয়ে যান।

পরবর্তীতে সে পুলিশকে বিষয়টি অবগত করলে রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবির একটি টহল দল তার বাড়িতে যায়। এসময় থানার এসআই সুজা মিয়া তার বাড়ি থেকে ওই ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে, তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কিভাবে কোথা থেকে ড্রোনটি আসছে বা কে উড়িয়েছিল সেসব তথ্য তদন্ত স্বাপেক্ষে জানানো হবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দিলেন সালাহউদ্দিন আহমেদ

ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, চলে গেলে বিকল্প খুঁজবে জাতি: সালাউদ্দিন

এসএসসির ফলাফল ১০ জুলাই

জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে নির্বাচনের ঘোষণা অলির

ব্যক্তিগত সফরে দিনাজপুরে দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন