সোমবার , ১৯ মে ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।  সোমবার (১৯ মে) সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন – মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. ইমরুল (৪০), জুলফিকার আলী (৪৫)। এই তিনজন সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। এছাড়া মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিকও নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবলু ফার্মের সামনে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস এবং বিপরীতমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মা‌নিক ও যাত্রী মো. দেলোয়ার হোসেন নিহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দু’জন মারা যান। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনার পরও যান চলাচল স্বাভাবিক আছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বদলি হয়েও দিনাজপুরে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. সাকি জাকিউল আলম

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

বিরামপুরে খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সংবর্ধনা, পরিচিতি ও দোয়া অনুষ্ঠান

ওবায়দুল কাদেরের ছোট ভাই গ্রেপ্তার

‘এটাই নারীবাদ’ দীপিকাকে ঘিরে সন্দীপের কটাক্ষ

‘অনুরোধ রাখেনি বিমানবন্দর কর্তৃপক্ষ’- নিউইয়র্কের ঘটনায় সরকারের দুঃখ প্রকাশ

ইস্টার্ন ব্যাংকের সাথে অংশীদারিত্বে দেশে প্রথমবারের মত ভিসা ফ্লেক্স নিয়ে আসছে ভিসা

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

নারীরা তাদের ভালো কাজের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশকে-দিনাজপুর জেলা প্রশাসক