সোমবার , ১৯ মে ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালু করছে বাংলাদেশ

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশ ভিসা সহজ করে দিয়েছে।  এখন তাদের জন্য ই-ভিসা চালুর কাজ চলছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হুসেইন খান এসব কথা বলেন।

লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে বাংলাদেশি দূত জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য পাকিস্তানিদের ভিসা সহজ করা হয়েছে।

নতুন নতুন সুযোগের সন্ধান এবং গভীরভাবে বাণিজ্য বোঝার জন্য নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে জোরারোপ করেন তিনি।

এছাড়া তিনি জানান, বাংলাদেশের লক্ষ্য হলো অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। তিনি বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ এবং কয়লাসহ সম্ভাব্য বাণিজ্য খাতের কথা উল্লেখ করেন।

বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির কথা ভাবা হচ্ছেও বলে জানান বাংলাদেশি রাষ্ট্রদূত। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

‘হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না’

খালেদা জিয়া ছিলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকার ও আসন সীমানা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য

নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

৫ দফা দাবিতে রাজধানীতে জামায়াতের ২০ কিমি দীর্ঘ মানববন্ধন

ঢাকা-২ আসন: জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বাতিল, প্রচলিত আইনেই নির্বাচন: সিইসি

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি