শনিবার , ২৪ মে ২০২৫ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপি

প্রতিবেদক
admin
মে ২৪, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিএনপি ও জামায়াতে ইসলামীর পর এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে তারা সেখানে পৌঁছান। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন— দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় একই স্থানে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

বৈঠকগুলোর ধারাবাহিকতায় বিএনপির সঙ্গে আলোচনার পর জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিবেদন লেখা পর্যন্ত, বিএনপির সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক চলছে এবং জামায়াত নেতৃবৃন্দ ভেতরে অবস্থান করছে। এরপর এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নাশকতার আশঙ্কা, আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি

নির্বাচনের তফসিল ঘোষণা কবে? সম্ভাব্য সময় জানালেন সিইসি

কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা আরমান গ্রেফতার

এক মাসের মধ্যে গুম সম্পর্কিত স্থায়ী কমিশন করা হবে: আইন উপদেষ্টা

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে, সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

আমরা ক্ষমতা নয় দায়িত্ব নিয়েছি, জাতির কাছে দায়বদ্ধ: অর্থ উপদেষ্টা

দিনাজপুরে আবর্জনায় ড্রেন বন্ধ ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ৪ হাজার পরিবার

নতুন রেজল্যুশনে একীভূত হচ্ছে ৬ ইসলামী ব্যাংক

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি