সোমবার , ২৬ মে ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে ভূমি অফিস প্রাঙ্গনে ৩ দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
মে ২৬, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে ভূমি অফিস প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে শুরু হয় ৩ দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫মে) দিনাজপুর সদর উপজেলার ভূমি অফিস প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম উপজেলা ভূমি অফিস দিনাজপুর সদরের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সার্বিক সহযোগিতায় ৩ দিনব্যাপী ভুমি মেলার আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জানে আলম,রেভিনিউ ডেপুটি কালেক্টর মুহ.সাদ্দাম হোসেন,এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার সার্ভেয়ার আবু দাইয়ান সহ দশটি ইউনিয়নের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ভূমি মেলা উপলক্ষে সেবা গ্রহীতারা সদর উপজেলার নির্ধারিত স্টলে গিয়ে ই- নাম জারি,মৌজা ম্যাপ,অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও তথ্য নিতে পারবেন এই মেলায়। ভূমি মেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃবোরহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মো: রফিকুল ইসলাম বলেন বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয় রানী মুক্ত ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর সেই লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তি গত ভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নাম জারি ভূমি উন্নয়ন কর,পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যে কোনো নাগরিক পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোনো সময় সপ্তাহে সাত দিন,দিন রাত ২৪ ঘন্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।ভূমি মেলা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

জামায়াত জোটের আসন সমঝোতা চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

অতিষ্ঠ রাজধানীবাসী : ‘অপ্রতিরোধ্য’ মশার পেটে ১৫০ কোটি টাকা, ফলাফল শূন্য

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির নেতা গ্রেফতার

প্রধান উপদেষ্টা : নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

ইউনূস-তারেক বৈঠক হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল

দিয়াবাড়িতে গরু নিয়ে হাজির শত শত বেপারী, নেই ক্রেতা-ইজারাদার

আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা : এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আরেকজন সংকটাপন্ন

চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত