বুধবার , ২৮ মে ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে টোকিওতে পৌঁছলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
admin
মে ২৮, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান ‍উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্থায়ী সময় বুধবার (২৮ মে) দুপুর ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকালে) টোকিওতে পৌঁছেন। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই মো. দাউদ আলী তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে প্রধান উপদেষ্টা টোকিওতে পৌঁছেন।

এর আগে ভোররাতে প্রধান উপদেষ্টা হংকংয়ে যাত্রাবিরতি করেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান তাঁকে স্বাগত জানান।

Hongkong

মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

শিশু অধিকার রক্ষায় মেহেরপুর গুড নেইবারস বাংলাদেশের বিশেষ প্রচারাভিযান ও শিশুদের আর্থিক সহায়তা প্রদান

‘স্ট্রাইকিং ফোর্স’ হিসাবে থাকবে সেনাবাহিনী : ভোটযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস

ফুলবাড়ীর মহদীপুর হতে বারাইপাড়ার রাস্তাটি চলাচলে অনুপযোগী

জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফুলবাড়ীতে জাতীয় সমাজ সেবা দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন আনিস আলমগীর

খালিদ ও রুকু মনি দম্পত্তির প্রথম কন্যা সন্তানের আগমনে আনন্দে দিশেহারা পরিবার

দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা : ভন্ড পীর জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ

প্রধান উপদেষ্টা : সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের, অবশেষে আটক