বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে বিএসএফের পুশইন

প্রতিবেদক
admin
মে ২৯, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে ভারতের কুশমণ্ডি থানার গোবরাবিল গেট দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ। তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবির টহল দল। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। নাম ও পরিচয় যাচাই–বাছাই করা হচ্ছে। বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হুসেইন দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইনের ঘটনা বেড়েছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর সীমান্তেও এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সতর্কভাবে সীমান্ত পাহারা দিচ্ছি এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, গত এক মাসে বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন। এরপর বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারা কারও নির্যাতনের শিকার হয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আটক ব্যক্তিরা এখন পর্যন্ত কোনো নির্যাতনের কথা স্বীকার করেননি।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

৩৪ টাকায় ধান, ৫০ টাকা কেজি দরে সেদ্ধ চাল কিনবে সরকার

কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন ওসমান হাদি

ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ হস্তান্তর

দিনাজপুরে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচী পালন

ড. ইউনূসের জাপান সফরে ৭‌টি সমঝোতা স্মারক সই হবে

দিনাজপুরে চেক-আপ স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

ভিএসডিএ-এর উদ্যোগে চাঁদগঞ্জে জলবায়ু পরিবর্তন নিয়ে তারুণ্যের অগ্নিশপথ

‘হাদির গুলিবিদ্ধের ঘটনার বিষয়টি বিছিন্ন ঘটনা’ বক্তব্যের বাখ্যা দিল ইসি

আমরা ক্ষমতা নয় দায়িত্ব নিয়েছি, জাতির কাছে দায়বদ্ধ: অর্থ উপদেষ্টা