বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

পাঁচবিবির বাগজানা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা 

প্রতিবেদক
admin
মে ২৯, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ

আকতার হোসেন বকুল (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম)  ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় দেড় কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক। গত বুধবার দুপুরে পরিষদের চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে চেয়ারম্যানের অফিস কক্ষে পরিষদ সচিব আব্দুল মমিন আগামী বছরের জন্য এই বাজেট ঘোষণা করেন। সচিব মহোদয় বাজেটে পরিষদের আয়=১ কোটি ৪৩ লাক্ষ ৮০ হাজার ৫শ উনআশি টাকার ঘোষণা করলেও ব্যয় নির্ধারণ করেন ১ কোটি ৪০ লাখ ৮৩ হাজার পঁচিশ টাকা। এতে বাজেটের অর্থ থেকে উদ্বৃত্ত থাকে ২ লাখ ৭৯ হাজার ৫’শ চুয়ান্ন টাকা। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতাউর রহমান, আলহাজ্ব খলিলুর রহমান খলিল, নওশাদ আলী মন্ডল, কাওছার আলী, সায়েম উদ্দিন, তোরাব হোসেন, মহিলা সদস্য হাজেরা বিবি, রাজিয়া সুলতানা, পারভিন খাতুন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগজানা ইউনিয়ন শাখার আমির মোঃ তৌফিকুল ইসলাম, সেক্রেটারি মাও মুনসুর রহমান ও যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদাৎ হুসাইন এবাদত সহ স্থানীয় সুধীজন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: ড. ইউনূস

বদলি হয়েও দিনাজপুরে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. সাকি জাকিউল আলম

৫ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা

অন্তর্বর্তী সরকারের বিবৃতি : রিকশাচালক গ্রেফতারে ধানমন্ডি থানার ওসিকে তলব

হাদি হত্যায় ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

সোমবার নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে: ইসি মাছউদ

‎বিডিআর বিদ্রোহের সময় ৯২১ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছিল: কমিশন

বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে কড়াকড়ি, ক্ষতির মুখে পড়বে ভারত নিজেও