বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন আটক

প্রতিবেদক
admin
মে ২৯, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর মতিঝিল এলাকায় ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি, অপহরণ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল লিটন নামে এক সন্ত্রাসী। গত ৫ আগস্টের পর তার উৎপাত বেড়েছে। পুরানা পল্টন এলাকায় চাঁদাবাজির সময় সেই সন্ত্রাসী লিটনকে অভিযান চালিয়ে আটক করেছে সেনাবাহিনী।  বুধবার (২৮ মে) রাতে তাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, একাধিক সাধারণ নাগরিক সেনাবাহিনীর কাছে অভিযোগ করে আসছিলেন যে, লিটন নামক একজন ব্যক্তি ও তার কিছু সহযোগী পুরানা পল্টন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল এবং টাকা না দিলে অস্ত্র প্রদর্শন করে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করছিল। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে লিটনের গতিবিধি নজরদারিতে রেখে বুধবার রাত ১০টার দিকে পুরানা পল্টনের নিউ বন্ধু হোটেল সংলগ্ন এলাকায় লিটনের ব্যক্তিগত অফিস ও অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে লিটনকে নিউ বন্ধু হোটেলের একটি কক্ষে অবস্থানরত অবস্থায় আটক করা হয়। পরে তার ব্যবহৃত কক্ষ, অফিস এবং আবাসনে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ টাকা এবং ১ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর মেজর সাকিব গণমাধ্যমকে জানান, লিটনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

সরকারি অফিসে পার্টটাইম চাকরি দিতে চাই শিক্ষার্থীদের: উপদেষ্টা আসিফ মাহমুদ

মুরাদনগরে আলোচিত ‘ধর্ষণকাণ্ড’ : ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করা হয়

ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য একেবারেই ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ঐতিহাসিক বিজয়

এ রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে: শিশির মনির

পাঁচ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

ঘোড়াঘাটে ঔষধের দোকানে জরিমানা

দিনাজপুরে গড়ে প্রতিদিন ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয়!

পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালু করছে বাংলাদেশ

অসুস্থ হয়ে পড়ায় বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির