সোমবার , ৯ জুন ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোমিনুল ইসলাম (১৮)। গতকাল রোববার দুপুরে মোহনপুর রাবার ড্যামে এই দুর্ঘটনার ঘটে। মোমিনুল ইসলাম দিনাজপুর পৌরসভার ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইন পাড় এলাকার ধলা মিয়ার ছেলে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও দিনাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোমিনুলসহ কয়েকজন মিলে দুপুরে মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে আত্রাই নদীর মাঝখানে সেতুর পুরাতন একটি খুঁটিতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করে মোমিনুল। এ সময় পা পিছলে সে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বিকেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় তার লাশের সন্ধান মেলে। দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস পরিদর্শক আব্দুল মালেক দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মোমিনুলের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সময় মোমিনুলের সঙ্গে একটি ছেলে ও তার চাচা ছিল। তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

রামপুরায় ২৮ জনকে হত্যা বিজিবির রেদোয়ানুলসহ চারজনের চার্জগঠনের শুনানি ৪ ডিসেম্বর

নতুন সাইবার নিরাপত্তা আইন : ‘কুখ্যাত’ ৯ ধারা বাতিল

নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে

কেন ‘জুলাই’ অনিবার্য হয়ে উঠেছিল, জানালেন আসিফ মাহমুদ

জাপা নিষিদ্ধের আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

‘প্রধান উপদেষ্টা যেই মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে’

ট্রাম্পের হুমকির পরই সীমান্তে কলম্বিয়ার সেনা মোতায়েন

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

মেহেরপুর সিডিপি’র আয়োজনে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত