মঙ্গলবার , ১০ জুন ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
admin
জুন ১০, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) সকাল ৭টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুরে) তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন।

এর আগে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

এই সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া, লন্ডন সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে সূত্র জানিয়েছে ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক সাক্ষাতের যে আগ্রহ প্রকাশ করেছিলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। এজন্য এই সফরে ড. ইউনূসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

ফলকে নিজের নাম দেখে চটলেন উপদেষ্টা, বললেন এটা কি বাপের টাকায় করা?

সারাদেশের ৭০ জেলে নজরদারি বেড়েছে : ভিআইপি বন্দিদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা

আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির

৫২৭ থানার ওসিও নির্বাচিত হলো লটারিতে

খানসামা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি আহমদ-উল্লাহ, সম্পাদক নূর জামান

বিরামপুরের ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে নিতে ওসি সাইফুলের ব্যতিক্রমী প্রচারণা

এক নজরে পড়ুন ২০২৫-২৬ অর্থবছরের পুরো বাজেট বক্তৃতা

হাতে সময় ২২ দিন, শুল্ক নিয়ে ট্রাম্পের সঙ্গে কোনো রফা হবে কি?

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের ‘অপ্রয়োজনীয়’ বিদেশ সফর নয়