বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির

প্রতিবেদক
admin
জুন ২৬, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে, সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চেয়েছি।’

সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ নামের একটি টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে খালেদ মুহিউদ্দিন তাকে প্রশ্ন করেন, ‘যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন-জামায়াতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না, সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজ এটা স্পষ্ট করবেন কি? অনেকেই প্রশ্ন করছেন যে, জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন?’

এমন প্রশ্নের উত্তরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে, তাদের সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চেয়েছি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক, সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজ যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।’

দলের ভুল নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি।’

মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই উল্লেখ করে জামায়াতের আমির বলেন,‘আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।’ -নিউজ নিউজ

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একটি দল প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে: তারেক রহমান

১০ জন নিয়েও ইউরো চ্যাম্পিয়নদের হারাল ব্রাজিল

মাসুদা ভাট্টি বাংলাদেশবিরোধী মিথ্যা প্রচারণা চালাচ্ছেন: প্রেস উইং

জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না পার্বতীপুরে হাসনাত আবদুল্লাহ

যে অভিযোগে গ্রেফতার গায়ক নোবেল

দিনাজপুরে ৪৩টি কলেজের একজনও পাস করেনি

রাজশাহী বিভাগের ৩৯টি আসন : ৫ হাজার ৫০৪ কেন্দ্রের বেশির ভাগই ঝুঁকিপূর্ণ

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

জুলাই সনদ ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, সাফ জানালেন নাহিদ