সোমবার , ৩০ জুন ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়’

প্রতিবেদক
admin
জুন ৩০, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পিআর হতে পারে, কিন্তু এটাকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। এসমটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোমবার (৩০ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মত্যাগ করেছে সেই ছাত্র সমাজের ৮০-৯০ ভাগ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা মুখে বলেনি তারা বিএনপি ছিল। তারা সাধারণ মানুষের পরিচয় দিয়েছে। বাংলাদেশ কারোর একক সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ এমনটা মনে করেছিল তার পরিণতি তারা পেয়েছে। এখনও কেউ যদি এটা মনে করে তাদের মারাত্মক ভুল হবে।

‘পিআর নিয়ে কথা হচ্ছে। পিআর হতে পারে। কিন্তু এটিকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। তারা নিজের ব্যক্তি ও দলীয় আদর্শে বিশ্বাস করে।’

আজকে এমন একটা ভাব অনেকেই বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে। রাজপথে আসুন বিএনপির নেতাকর্মীরা এক লাখ মামলা খেয়েছে অন্য কেউ খায়নি। বিএনপির ৫০ লাখ লোককে আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। আজকে যারা বড় কথা বলছেন তাদের কার বিরুদ্ধে কী অন্যায় হয়েছিল এমন প্রশ্নও রাখেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ড. ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে ।লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুর সিডিপি’র আয়োজনে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামায়াতের সমালোচনা পাটওয়ারীর, বিএনপির সঙ্গে ঐক্যের বার্তা

বিদেশি বিনিয়োগ মন্দার পরও অর্থনীতিতে চাঙ্গা ভাব

ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চায় ছাত্রশিবির

এইচএসসির ৪ বিষয়ের প্রশ্নপত্র ভুলে ভরা!

একটি রাজনৈতিক দল নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমন

বিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে আলোচনা সভা

নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলের হিড়িক, নিবন্ধনের আবেদন ৬৫টির

দশম গ্রেড দাবি : প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

শিশু অধিকার রক্ষায় মেহেরপুর গুড নেইবারস বাংলাদেশের বিশেষ প্রচারাভিযান ও শিশুদের আর্থিক সহায়তা প্রদান