রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদক
admin
জুলাই ৬, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সেলিম (৪২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সেলিম কদলপুর ৭ নম্বর ওয়ার্ড শমসের পাড়া এলাকার বাসিন্দা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পরিবারের সঙ্গে বাড়িতে ফিরছিলেন সেলিম। হঠাৎ সিএনজিচালিত অটোরিকশাযোগে বোরকা পরে এসে দুর্বৃত্তরা সেলিমকে মাথায় গুলি করে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা কর্মশালা শুরু

মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৫ সমঝোতা

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ভাইদের আঘাতে বোন আহত

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি তুলে দিলেন প্রধান উপদেষ্টা

এখন বিএনপি, এরপর জামায়াত-এনসিপিও মিডিয়া ট্রায়ালের শিকার হবে!

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

‘আ.লীগ মেগা প্রকল্পে কারিগরি ইনপুটে ভয়াবহ ঘাটতি রেখেছে’

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুজনের