সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার

প্রতিবেদক
admin
জুলাই ৭, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আগামী ৫ আগষ্ট থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব।

সাকিব ছাড়াও আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে এই দলে। সাকিবের মতোই সরাসরি চুক্তিতে নাসির হোসেনকেও দলে ভিড়িয়েছে ফ্যালকন্স। বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটিতে সবমিলিয়ে ৯ জন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে।

এই তালিকায় আছেন সাকিব, নাসির, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র।

বাংলাদেশের বাইরের ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।

ডেট্রয়েট ফ্যালকন্স-

সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা এবং অ্যান্থনি ব্রাম্বলি। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারতীয় সাংবাদিককে ‘মোক্ষম জবাব’ দিয়ে ভাইরাল শাহবাজ শরিফ

দিনাজপুরে সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন

দিনাজপুরে ভালো নেই দর্জি কারিগরেরা: ঈদ ও পূজা ছাড়া সারা বছরই মন্দা

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

৯ ডিসেম্বরে পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাচন সভাপতি পদে লড়ছেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান

ঢাকা-১৫ আসন: জমে উঠেছে দুই শফিকের লড়াই