বুধবার , ৯ জুলাই ২০২৫ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সেই শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

প্রতিবেদক
admin
জুলাই ৯, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

২০২২ সালের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। শরীফের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রিটটি দায়ের করেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তখনকার চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে তাকে অপসারণের বিষয়টি জানানো হয়।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাকার দুই সিটির নির্বাচন: সরকারি চিঠির অপেক্ষায় ইসি

জাতীয় সংসদ নির্বাচেন পিআর পদ্ধতিসহ দিনাজপুরে ৭ দফা দাবিতে জাগপার মানববন্ধন

নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: কমিশন চেয়ারম্যান

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বিইউপি-তে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে আছেন যারা

আগামী নির্বাচনে জোট নিয়ে জামায়াতের অবস্থান কী, যা জানা গেল

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হাসনাত আব্দুল্লাহ

‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে ভারত: শাহবাজ শরিফ