সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

মিটফোর্ড হত্যাকাণ্ডে ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

প্রতিবেদক
admin
জুলাই ১৪, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে বীভৎসভাবে প্রকাশ্যে হত্যার ঘটনায় তারেক রহমান রবিন নামে এক আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি ওয়ার্ড ছাত্রদলের নেতা বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দেন রবিবান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামি তারেক রহমান রবিন আলোচিত এই হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি। তিনি রাজধানীর চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় জবানবন্দি দেন তিনি।

গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানা পুলিশ। পরে সুরতহাল শেষে মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি বরগুনায়।

এদিকে এই হত্যাকাণ্ডটি আলোচনায় আসে দুই দিন পর শুক্রবার (১১ জুলাই) বিকেলে। ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে।

পুলিশ জানায়, সোহাগ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা অপরটি অস্ত্র মামলা। হত্যা মামলাটি করেন নিহতের বোন। এতে আসামি করা হয়েছে ১৯ জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১৫ জনকে। এরমধ্যে হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিন এবং তারেক রহমান রবিনকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ইং এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

‘হাজার খুনের’ প্রথম বিচার, দৃষ্টি সবার সোমবারে

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

মির্জা ফখরুল ও সাদিক কায়েমকে একহাত নিলেন নাহিদ ইসলাম

আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ

লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ

৪১ পয়সার লেনদেনেও জুয়ার ছোঁয়া, আন্তর্জাতিক চক্রের ফাঁদে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত