বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

‘জুলাই শহীদ দিবস’ আজ, রাষ্ট্রীয়ভাবে শোক পালন

প্রতিবেদক
admin
জুলাই ১৬, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) কোটাবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ২০২৪ সালের ১৬ জুলাই ঘটে এই ঘটনা। ওই দিনটিকে স্মরণে রেখে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের মন্ত্রিপরিষদ বিভাগের পূর্বের পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে পতাকা অর্ধনমিত থাকবে।

আবু সাঈদসহ এই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে আজ বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত

একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭

তারেক রহমানের সংবর্ধনা: একদিকের সড়কে চাপ, অন্যত্র ফাঁকা ঢাকা

নীলফামারীর ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ২, আহত ১৫

চাল নিয়ে চালবাজী ! উৎপাদন বেশি হলেও দিনাজপুরে চালের বাজারে ঊর্ধ্বগতি

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, দাফন করতে নেওয়া হচ্ছে গ্রামে

আসামিদের কোনো অনুশোচনা হয়নি, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি দিয়েছে: চিফ প্রসিকিউটর

কড়াইল বস্তিতে আগুন পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে, পুলিশ মোতায়েন

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বেকায়দায় পড়বে ভারত