সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

১ আগস্ট রংপুরের তিন জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রতিবেদক
admin
জুলাই ২৮, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) উন্নয়ন কাজের জন্য ১ আগস্ট (শুক্রবার) রংপুর বিভাগের তিন জেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

রোববার (২৭ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে সে সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গত ২১ জুলাই জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে রংপুর বিভাগের কয়েকটি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সেসময় সংশ্লিষ্টরা বলছেন, দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। রংপুর বিভাগের দুই জেলা- গাইবান্ধা ও লালমনিরহাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউনিটগুলো চালু করতে তিন ঘণ্টা সময় লাগবে। তবে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

প্লট বরাদ্দে দুর্নীতি: জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড

দিনাজপুরে জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত

৪ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

হঠাৎ ঝড়ো বৃষ্টিতে ভেঙে পড়লো তেঁতুলিয়ার বৃদ্ধের একমাত্র বসতঘর

প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ

চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে

ঘোড়াঘাটে তালাকপ্রাপ্তা স্ত্রী শিক্ষিকা রেহেনা আক্তার কর্তৃক সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ

মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই

ত্রিভুজ প্রেমের বলি: বন্ধুর হাতে খুন হন আশরাফুল, মরদেহ করা হয় ২৬ টুকরো

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ