বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিচার শুরুর আদেশ

প্রতিবেদক
admin
আগস্ট ৬, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (০৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স মামলা থেকে অব্যাহতির চেয়ে শুনানি করেন। এদিন এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে আজই ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর আগে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গ্রেফতার ৬ আসামির পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি শেষ হয় ২৯ জুলাই। আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালের কারাগারে রয়েছেন। গত ৩০ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ওইদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহীদ হন আবু সাঈদ।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। চতুর্থ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদ হত্যার প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু।

এর আগে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে তিনজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন: আপিল বিভাগ

ছয়টি নতুন নোটের ছবি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক

হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল: মাহমুদুর রহমান

আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আ.লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?’

পাকিস্তানি রেঞ্জারকে আটক করল ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

জুলাই সনদ চূড়ান্ত হচ্ছে না কেন, বাধা কোথায়?

আওয়ামী লীগ আমলের তথ্য প্রতিমন্ত্রী যোগ দিলেন বিএনপিতে

সরকার থেকে কঠোর বার্তা গেলে দুর্নীতি ৩০ শতাংশ কমে যাবে: তারেক রহমান

হ্যাটট্রিকসহ ৫ উইকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ১৭ বছরের ফারহান