বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ওমান প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত

প্রতিবেদক
admin
আগস্ট ৬, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। আজ (বুধবার) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি প্রাইভেটকার ও হাইস মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন কয়েকজন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

স্থানীয়রা জানান, ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলো দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে মরদেহ উদ্ধারে সহায়তা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি। ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের মরদেহও আসছে, বিস্তারিত পরে বলা যাবে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।-ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় দাঁড়িপাল্লার প্রচারে হামলা-গুলি, প্রার্থীসহ আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না : প্রেস সচিব

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ

মেহেরপুর সিডিপি’র আয়োজনে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

তিনবারের প্রধানমন্ত্রী হয়েও সাদাসিধে জীবনযাপন করতেন খালেদা জিয়া

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

ইসিতে নিজ দলের কর্মীদের ধাক্কা খেয়ে রুমিন ফারহানার ‘আক্ষেপ’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা

শোক-ক্ষোভে উত্তাল শাহবাগ

ভিএসডিএ-এর উদ্যোগে চাঁদগঞ্জে জলবায়ু পরিবর্তন নিয়ে তারুণ্যের অগ্নিশপথ