শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

সিলেটে পাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে পাথর লুটপাটের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

এর আগে শুক্রবার ভোলাগঞ্জ সাদাপাথর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) মহা-পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে পাথর চুরি করা হয়। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট করা হয়। সেই পাথর উদ্ধারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করে। যা এখনো চলমান রয়েছে।

এদিকে গতকাল পর্যন্ত প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পাথরগুলো পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হচ্ছে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

স্ত্রী-সন্তানসহ শামীম ওসমানকে তলব করল দুদক

হাদির ওপর হামলা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বে আঘাত: প্রধান উপদেষ্টা

গণভোটে ‘না’ বিজয়ী হলে কী হবে?

তদন্তে প্রমাণ মেলেনি, তবু টিপকাণ্ডে চাকরি হারান নাজমুল

গাজা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে টনি ব্লেয়ার

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ

কাশ্মীরে ভারত-পাকিস্তান ফের সংঘাতে জড়াতে পারে

গুমের দুই মামলা : বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনাসহ ৩০ জনের পরোয়ানা