বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

প্রতিবেদক
admin
আগস্ট ২১, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এদিন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি। এই চুক্তি হবে পাঁচ বছরের জন্য। এর ফলে যারা অফিশিয়াল পাসপোর্ট এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন।

তিনি আরও বলেন, একইভাবে পাকিস্তানের যারা অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন— তারাও বাংলাদেশে সফর করতে পারবেন কোন ভিসা ছাড়াই। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।

উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক, কম্পিউটার-প্রিন্টার জব্দ

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: ড. ইউনূস

মুজিবনগর উপজেলা প্রশাসন ও এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

বিএনপির নির্বাচনি ইশতেহারে গুরুত্ব পেল যেসব বিষয়

নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মী গ্রেফতার

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট আটক, যা বললেন আত্মগোপনে থাকা নোবেল জয়ী মাচাদো

আরো কমবে তাপমাত্রা, বাড়বে শীতের দাপট

ইসরায়েলকে ‘বোকামির’ মূল্য দিতে হবে: ইরানি প্রেসিডেন্ট

ভারত-পাকিস্তান যুদ্ধের তোপ