শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭

প্রতিবেদক
admin
আগস্ট ২৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২০২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪ জন মারা গেছেন।

এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩০৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৪০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৬৭ জন।

বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, এলো যেসব পরিবর্তন

ইউনূস-তারেক বৈঠক হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল

হৃদয়ের বীরত্বেও হার এড়াতে পারল না বাংলাদেশ

নীলফামারীর ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ২, আহত ১৫

রূপগঞ্জে গাড়ি ছিনতাই : বিরামপুরে বিক্রির সময় যুবলীগ নেতা সহ ৫ জন গ্রেপ্তার

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর

ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া

আওয়ামী লীগের ‘দোসরকে’ নিয়ে সভা করলেন সারজিস

সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরানো ভাইরাল ছবিটি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

আবু সাঈদ হত্যা: পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা