বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরের বিরলে জীবন মহল বিনোদন পার্কে হামলা, সাংবাদিকসহ আহত ১২

প্রতিবেদক
admin
আগস্ট ২৮, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরের বিরলে ‘জীবন মহল’ নামে একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর  ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ হামলায় এক সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় দুটি মাইক্রোবাস ও পাঁচজন সংবাদকর্মীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বিরল এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটা থেকে পার্কের আনোয়ার হোসেন জীবন চৌধুরীর সমর্থকেরা পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ করছিলেন। বিকেল ৩টার দিকে শতাধিক তৌহিদি জনতা ঘটনাস্থলে এসে জীবন চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কিছু দুর্বৃত্ত পার্কে প্রবেশ করে ভাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য যে, চলতি মাসের ১৭ আগস্ট একই পার্কে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়াও পার্কের মালিক আনোয়ার হোসেন জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তৌহিদী জনতার নেতা মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করেন, জীবন চৌধুরীর লেলিয়ে দেওয়া লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন দিনাজপুর টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

৫ দফা দাবি আদায়ে দিনাজপুরে জামায়াতে ইসলামীর বিশাল মানববন্ধন

মেহেরপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

‘যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’

অবশেষে ডিভোর্সের কথা জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ড. জাহেদ

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপ আটক

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন: আপিল বিভাগ

খানসামা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি আহমদ-উল্লাহ, সম্পাদক নূর জামান

বড় হচ্ছে দুদকের পরিধি, সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের

হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি