শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ওরিকে স্বামী বলে পরিচয় জাহ্নবীর, তবে কি বিয়ে করেছিলেন

প্রতিবেদক
admin
আগস্ট ৩০, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) সিনেমার শুটিংয়ের জন্য তারকাদের বিভিন্ন দেশ-বিদেশে ঘুরে বেড়াতে হয়। কাজ শেষে আবাসিক  হোটেলে অবস্থান করেন সিনেমা সংশ্লিষ্টরা। হোটেলে অবস্থানকালে অভিনেত্রীদের প্রায়ই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। তেমনই এক অভিজ্ঞতার মুখমুখি হয়েছিলেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। পরিস্থিতি সামাল দিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি ওরফে ওরহান আওয়াত্রামানিকে স্বামী হিসেবে পরিচয় দেন জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, ‘অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে আমি অনেকবার বলেছি আমার বিয়ে হয়ে গেছে। বিদেশে থাকাকালীন বেশিরভাগ সময়েই কেউ কেউ ব্যক্তিগতভাবে এসে নানা প্রস্তাব দেয়। এল.এ-তে অনেক ওয়েটার আমাকে তাঁদের ফোন নম্বর লিখে দিতেন। এমন কিছু দিতেন যা আমি অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম উনি আমার স্বামী।’

janvi_orry

বর্তমানে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবী। নিজের প্রথম ডেটের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। জাহ্নবীর মতে, ‘প্রথম ডেটটাই খুব গুরুত্বপূর্ণ। কেউ যেন দেরি করে না আসে, বরং আগে এসে অপেক্ষা করে। তাঁকে যেন নার্ভাস দেখায়। বিলাসবহুল দামি জিনিসের থেকে আবেগঘন মুহূর্তগুলো বেশি মূল্যবান।’

বলে রাখা ভালো, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘পরম সুন্দরী’ছবিটি। সিনেমাতে এক পাঞ্জাবি ছেলের সঙ্গে এক দক্ষিণ ভারতীয় মেয়ের প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তুষার জালোটা। প্রযোজনা করেছে দিনেশ বিজনের ম্যাডক ফিল্মস। -নিউজ ডেস্ক

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১৩৬টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধনের মেয়াদ নেই

পাকিস্তানি এফ-১৬ দেখে পালাল ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

ঘোড়াঘাটে তালাকপ্রাপ্তা স্ত্রী শিক্ষিকা রেহেনা আক্তার কর্তৃক সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ

টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে নবনির্মিত মিলনায়তন উদ্বোধন

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা

যুদ্ধ করেই কখনো কখনো সমস্যার সমাধান করতে হয়: ট্রাম্প

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ