সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

দিনাজপুরে রবিউল ইসলাম বাঁচতে চায় : সাহায্য কামনা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ণ

মোস্তাফিজার রহমান (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) দিনাজপুরে রবিউল ইসলাম বাঁচতে চাই সহযোগিতার আহ্বান।দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের জান্তাহার ৫নং ওয়ার্ডের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম।দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।তার সমস্থ শরীরে টিউমার বিস্তৃত।উন্নত চিকিৎসা নিতে না পারলে যা ক্যানছারে রূপ নিবে।আর্থিক অভাব অনটনের কারণে যেখানে দুবেলা পেটের ভাত জোগাড় করতে পারে না,সেখানে চিকিৎসা খরচ বহন করবে কিভাবে?এই চিন্তায় হতাশ রবিউল ইসলামের পরিবার।হতাশা আর উৎকণ্ঠায় বেঁচে থাকার আশাই প্রায় ছেড়ে দিয়েছে রবিউল ইসলাম ।তবুও বৃদ্ধ বাবা মা আর সন্তানদের কারণে বেঁচে থাকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে রবিউল ইসলাম।তার এই দুরারোগ্য ব্যাধির কারণে স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গিয়েছে। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল,কিন্তু যথেষ্ট অর্থের অভাবে চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় শেষ পর্যন্ত চিকিৎসা না করেই ভারত থেকে ফিরে আসতে হয়েছে তাঁকে।তার বেঁচে থাকার ক্ষীণ মনোবলকে শক্তি ও সাহস যোগাতে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে সাংবাদিক,হোমিও ডাক্তারসহ কিছু মানবিক ব্যক্তিবর্গ।চিকিৎসার অভাবে ধুকেধুকে মরার দুর্বল চিত্তকে জাগ্রত করার প্রয়াশ ওবেঁচে থাকার আশ্বাস যোগাতে সোমবার(৮জুলাই) দুরারোগ্য রোগে আক্রান্ত রবিউল ইসলামের হাতে তুলে দেয়া হয় যৎসামান্য অর্থ।এসময় উপস্থিত ছিলেন দৈনিক ঢাকা টাইমস পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি সাংবাদিক চন্দন কুমার মিত্র,দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃমোস্তাফিজার রহমান,হোমিও ডাক্তার মোঃ গুলজার রহমান,স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মালেক,মোঃমামুন সরকার,মোঃ সাজু ইসলাম।
রবিউল ইসলামের পিতা আশরাফ আলী বলেন আমার ছেলে দীর্ঘ সাত আট বছর ধরে অসুস্থ।আমিও অসুস্থ কাজ করতে পারিনা।ছেলেও অসুস্থ হবার পর থেকে কাজ করতে পারছে না।খেয়ে না খেয়ে জীবন যাপন করছি।তার উপর ছেলের জটিল রোগ।খাওয়া যেখানে জোগাড় করতে পারি না,সেখানে ছেলের চিকিৎসা করাবো কী করে? অথচ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান,ওয়ার্ড মেম্বার,রাজনৈতিক ও বিত্তশালী ব্যক্তিবর্গ রয়েছে,যারা আর্থিক সহযোগিতা,সরকারি সুযোগ সুবিধাতো দুরের কথা একদিন দেখতে বা খোঁজ নিতে আসেনি।কাকে বলব আমাদের নিত্যদিনের এই অভাব অনটনের কথা।
একদিকে দরিদ্রতা অন্যদিকে ছেলের মরণ ব্যাধি সব মিলিয়ে দুর্বিসহ জীবনযাপন করছে আশরাফ আলীর পরিবার।অসুস্থ রবিউল ইসলাম বলেন সমস্থ শরীরে টিউমারের কারণে রাতে ঘুমাতে পারিনা।সমস্থ শরীর জ্বলে যায়।মনে হয় কেউ যেন শরীরে আগুন লাগিয়ে দিয়েছে।শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় ।এত যন্ত্রণা আর সহ্য হয় না।এই কষ্টের হাত থেকে পরিত্রাণ পেতে রবিউল ইসলাম সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন।সমাজের অনেক বিত্তবান ও মানবিক ব্যক্তি রয়েছেন যাঁদের একটু সহযোগিতা পেলে শুধু রবিউল ইসলাম নয়,বাঁচবে একটি পরিবারের কয়েকটি জীবন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ওরা দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতে লাভের ভাগ নেয়: সার্জিস আলম

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, আ.লীগ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত

ক্ষমতায় গেলে নারী আসন ১০০ করবে বিএনপি: তারেক রহমান

সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

গাজায় ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ, অনাহারে আরও ১০ জনের মৃত্যু

বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি: তারেক

দিনাজপুর জেলায় অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

৬ জানুয়ারি জকসু নির্বাচন নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের