রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

কুষ্টিয়ায় ফরিদা পারভীনের কবর প্রস্তুত, যা বললেন গোরখোদক

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চিরতরে ঢাকা ছেড়ে বিদায় নেন তিনি। ফরিদা পারভীনের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কুষ্টিয়ার পৌর কবরস্থানে দাফন করা হবে।

সে অনুযায়ী দাফনের প্রস্তুতি নিচ্ছে গায়িকার পরিবার ও স্বজনরা। আজ রোববার দুপুর থেকে কবরস্থানে কবর খোঁড়া কাজ চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গোর খোদকরা। তারা গণমাধ্যমকে বলেন, ‘আবদুর রাজ্জাক নামে ফরিদা পারভীনের এক আত্মীয় কবর খোড়ার জন্য বলেছেন। সেজন্য গোরস্থানে শিল্পীর বাবা-মায়ের কবরে দাফনের জন্য খোঁড়া হচ্ছে। সন্ধ্যার দিকে মরদেহ পৌঁছার পর দাফন হতে পারে।’

farida_parvin

পৌর গোরস্থানের খাদেম নূর ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমি দীর্ঘ ৫৪ বছর ধরে এই গোরস্থানে খাদেমের দায়িত্বে আছি। ফরিদা পারভীনের পরিবারের সাথে আমার ভালো সখ্যতা। ফরিদার বাবা দেলোয়ার হোসেন ১৯৯৬ সালে মারা যান। তাঁকে এই গোরস্থানে দাফনের জন্য কবর খুঁড়েছিলাম। এরপর তার মা রৌফা বেগম মারা যান। তাঁকেও একই কবরে দাফন করেছিলাম। আজ ফরিদার লাশ আসছে। তাঁকেও একই কবরে শায়িত করা হবে। এজন্য কবর প্রস্তুত করা হচ্ছে।’

বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরেই লিভারের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন ফরিদা পারভীন। গত ২ সেপ্টেম্বর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গায়িকার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকলে গত ১০ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের

দেশে ফিরছেন তারেক রহমান

নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে: প্রধান উপদেষ্টা

৪ দিন ধরে বন্ধ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ কারিগরী অধ্যক্ষ নির্বাচিত হলেন রেজাউল করিম

গুঁড়িয়ে দেয়া হলো কবি সাহিত্যিকদের মিলনায়তন “সাহিত্য সংসদ মঞ্চ”

সংস্কারে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে : হাসনাত আব্দুল্লাহ

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান