বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল: মাহমুদুর রহমান

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার জঙ্গি হামলার ঘটনাগুলো ‘নাটক’ ছিল বলে দাবি করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক তার বইয়ে এ তথ্য লিখেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীদের জেরায় এ মন্তব্য করেন মাহমুদুর রহমান। এদিন জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়।

এর আগে প্রথম দিনের সাক্ষ্যে মাহমুদুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট শাসক’ হয়ে ওঠেন এবং বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল নেন।

দ্বিতীয় দিনের সাক্ষ্যে আমার দেশ সম্পাদক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন হিটলারকে নিয়ে বলা হয়েছিল ‘নেভার এগেইন’, তেমনি এ বিচারের মাধ্যমে বাংলাদেশেও যেন ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি না ঘটে।

মাহমুদুর রহমান আরও বলেন, ন্যায়বিচার হলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বড় দলের সঙ্গে আসন ভাগ, ছোট দল নিয়ে জোট ভাবনায় এনসিপি

অসুস্থ হয়ে পড়ায় বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির

ঘোড়াঘাটে জিপিএ-৫ প্রাপ্ত  ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা 

এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই: অর্থ উপদেষ্টা

পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

খানসামা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি আহমদ-উল্লাহ, সম্পাদক নূর জামান

আ.লীগকে নিষিদ্ধ করিনি, ভোটে থাকবে কি না সিদ্ধান্ত ইসির: ড. ইউনূস

ফজলুর রহমানের বক্তব্য ঘিরে বিএনপিকে হেফাজতের কড়া হুঁশিয়ারি

আসিফ এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে নেই, মাহফুজও ভোটের বাইরে

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত