শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

নির্বাচন পর্যবেক্ষকের নিবন্ধন পাচ্ছে ৭৩ সংস্থা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য কোনো প্রতিষ্ঠান নিয়ে দাবি বা আপত্তি থাকলে তা ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ২৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই বাছাইঅন্তে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে নিম্নেবর্ণিত ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, কারো বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ছয় সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য পর্যবেক্ষক সংস্থার তালিকা-

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

পেঁয়াজের বাজারে অস্থিরতা, নেপথ্যে কী?

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর দোয়া মাহফিল

মুজিবনগর উপজেলা প্রশাসন ও এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

এটিএম আজহারের মুক্তি দাবি ন্যায়বিচারের ইস্যু: মির্জা গালিব

গুমের দুই মামলায় হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘লাল চন্দন’ ভেবে বিক্রি হচ্ছে নদীতে ভেসে আসা কাঠের গুঁড়ি

বিরামপুরে যুবককে পিটিয়ে হত্যা

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

তিনবারের প্রধানমন্ত্রী হয়েও সাদাসিধে জীবনযাপন করতেন খালেদা জিয়া

এ রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে: শিশির মনির