শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিএফইউজে’র নির্বাহী পরিষদ সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর অনুমোদন

প্রতিবেদক
admin
অক্টোবর ৪, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ

আব্দুস সালাম (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভাটি শনিবার (০৪ অক্টোবর ২০২৫) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট-এ অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়, যা দিনাজপুর অঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এনে দিলো। এই স্বীকৃতির ফলে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর অনুমোদিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর পক্ষ থেকে বিএফইউজে নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা করেন, এই আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে দিনাজপুরের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

খালিদ মাহমুদের উত্তরার প্লটসহ ২৩ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নির্বাচনে কে দেবেন বিএনপির নেতৃত্ব, জিতলে প্রধানমন্ত্রী হবেন কে?

জুলাই সনদের অঙ্গীকারনামায় যা উল্লেখ আছে

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল

গণসংযোগকালে প্রার্থী গুলিবিদ্ধ, জড়িতদের দ্রুত গ্রেফতার চান ফখরুল

শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে আপিল ১৩১ টি, মোট আপিল ৬০০

মবে জড়িতদের ছাড় নয়, নেওয়া হচ্ছে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

এনবিআরের ৩ সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর

জামায়াতের সমাবেশে আসছে ১০ হাজার বাস, রিজার্ভ ট্রেন-লঞ্চ

সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ৩ মাসে শেষ করার নির্দেশ