মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
admin
অক্টোবর ৭, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী এ. বেরিস একিনজি।

সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমিরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রদূত রামিস সেনসহ চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে বিভিন্ন সেক্টরে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গঠনমূলক মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে।

জামায়াত আমিরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে চেক-আপ স্পেশালাইজড হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে: ডাকসু ভিপি

নয় অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নতুন রেজল্যুশনে একীভূত হচ্ছে ৬ ইসলামী ব্যাংক

দুই ভাইসহ এস আলমের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির নির্দেশ

ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগকে হত্যা করা হয়েছে

দিনাজপুরে এইচএসসি ফলে মহাবিপর্যয় : স্বীকৃতি বাতিলের কঠোর হুঁশিয়ারি বোর্ডের

এহসান মাহমুদ ইস্যুতে ‘বিব্রত’ বিএনপি!

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার