বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

ডাক বিভাগকে যুগোপযোগী করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
admin
অক্টোবর ৯, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করতে কাজ করছে। কেবল সেবা প্রদানে সীমাবদ্ধ না থেকে এটি স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে বলে আমি আশা করি।

বৃহস্পতিবার ‘বিশ্ব ডাক দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব ডাক দিবস’ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। বিশ্ব ডাক দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগকে আমি অভিনন্দন জানাই।’

ডাক বিভাগ কেবল একটি সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি আমাদের সমাজের একটি অন্যতম প্রাচীন এবং বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠানও বটে। বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডাকঘর সমাজের সর্বশেষ প্রান্তিক মানুষটির কাছেও পৌঁছানোর ক্ষমতা রাখে। বর্তমান প্রেক্ষাপটে, ডাকঘরগুলোকে শুধুই বার্তা আদান-প্রদানের কেন্দ্র হিসেবে সীমিত না রেখে উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তর করা প্রয়োজন।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘ডাকঘরগুলোকে কমিউনিটি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলে সেখানে ই-কমার্স সহায়তা, ডিজিটাল আর্থিক পরিষেবা, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য পরিবহণ ও বিপণন এবং কৃষক ও প্রান্তিক জনগণের জন্য তথ্য বিনিময়ের মতো বহুমুখী সুবিধা নিশ্চিত করতে হবে।’ এই পরিবর্তনের যাত্রায় প্রধান উপদেষ্টা ডাক বিভাগের সব কর্মকর্তা, কর্মচারী ও সমগ্র দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

‘পোলিং এজেন্ট-সাংবাদিক ও পর্যবেক্ষকদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে’

‘অনুরোধ রাখেনি বিমানবন্দর কর্তৃপক্ষ’- নিউইয়র্কের ঘটনায় সরকারের দুঃখ প্রকাশ

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি দুই লাখ ৭০ হাজার ছুঁইছুঁই

শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার

দিনাজপুরে তৎকালীন জেলা আইনজীবী সমিতির প্রধান সহকারীর জেল ও অর্থ জরিমানা

চাঁদাবাজি নয়, ভিডিও ধারণ করার কারণে খুন হন সাংবাদিক তুহিন

এবার ভুটানকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা

কাশ্মীরে ভারত-পাকিস্তান ফের সংঘাতে জড়াতে পারে

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত