শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

বিএনপি-বিজেপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষে আহত ২০

প্রতিবেদক
admin
নভেম্বর ১, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোডে জেলা বিজেপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়ায় দল দুটির নেতাকর্মীরা।

Bhola-1প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপি কার্যালয়ের সামনে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ি প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেন নেতাকর্মীরা। এ উপলক্ষে কার্যালয়ের সামনে সভার আয়োজন করেন দলটি।

সভা চলাকালে সাড়ে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা পাশের কার্যালয়ের সামনে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দ্বিগ্বিদিক ছুটতে থাকেন।

Bhola-2

বেশ কিছু সময় ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপি-বিজেপি এবং পুলিশের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। -ডেস্ক রিপোর্ট

সর্বশেষ - অর্থনীতি